1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন ২০২৬: চেয়ারম্যান পদে লড়বেন সাবেক বিএনপি নেতা নাসির উদ্দিন হাওলাদার বাঘায় অটোরিকশা চোরসহ গ্রেফতার ৪: পুলিশের বিশেষ অভিযান বকশীগঞ্জে ৩৫ বিজিবির অভিযান: লাঠিয়ালডাঙ্গায় মালিকবিহীন ৫০ পিস ইয়াবা উদ্ধার চাটখিলে মরণফাঁদ শতবর্ষী সেতু: জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ইরানের সঙ্গে চুক্তির চূড়ান্ত পর্যায়ে ওয়াশিংটন; ইসলামাবাদ সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প শ্রীপুরে প্রেমের অভিমানে যুবকের আত্মহনন, ঝুলন্ত লাশ উদ্ধার শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত শেরপুরে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

বকশীগঞ্জে ৩৫ বিজিবির অভিযান: লাঠিয়ালডাঙ্গায় মালিকবিহীন ৫০ পিস ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে ৩৫ বিজিবির অভিযান: লাঠিয়ালডাঙ্গায় মালিকবিহীন ৫০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ (জামালপুর) মনিরুজ্জামান লিমন

জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বকশীগঞ্জ উপজেলার বালিয়ামারী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বালিয়ামারী বিওপির একটি টহল দল সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ১০৭২ সীমান্ত পিলারের নিকটবর্তী লাঠিয়ালডাঙ্গা এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো জব্দ করে বিজিবি।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবির সদস্যরা সার্বক্ষণিক সজাগ রয়েছে। বিশেষ করে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা ও জনস্বার্থে বিজিবির এই ধরনের মাদকবিরোধী ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট