1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাইকে পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে বিশাল মানববন্ধন মধুপুরে ছোট ভাইকে ঘরে আটকে নির্যাতনের অভিযোগ: বড় ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে ছাত্রদল: বসার ব্যবস্থা ও পানি বিতরণ বকশীগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইসলামপুরে সিসি ক্যামেরার নজরদারিতে এসএসসি পরীক্ষা: স্বচ্ছতা নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থী ও অভিভাবকরা শেরপুরে ‘সেবার ব্রতে চাকরি’: ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন রামেক হাসপাতালে চিকিৎসার নামে ‘বাণিজ্য ইন্টার্নদের কর্মবিরতিতে চরম ভোগান্তি কমলনগরে নলকূপের নামে গৃহবধূর টাকা আত্মসাৎ: এলজিইডি অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ শেরপুর সীমান্তে বিএসএফের মাধ্যমে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

বকশীগঞ্জে রাতের আঁধারে ৩ বিঘা জমির ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে রাতের আঁধারে ৩ বিঘা জমির ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জ, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের তিন বিঘা জমির বোরো ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামে এই অমানবিক ঘটনা ঘটে।

এতে করে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক সানোয়ার হোসেন ও তার পরিবার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কৃষক সানোয়ার হোসেন জমিতে কাজ করতে গিয়ে দেখেন তার রোপণ করা ধানের চারাগুলো উপড়ে ফেলা হয়েছে। তিন বিঘা জমির কচি ধানের চারা নষ্ট হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ক্ষতিগ্রস্ত কৃষক সানোয়ার হোসেন অভিযোগ করে বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মজাহার আলী, মান্নান ও হুমায়ুন কবিরসহ তাদের লোকজন আমার ধান ক্ষেত বিনষ্ট করেছে। আমি অনেক কষ্ট করে এই ফসল বুনেছিলাম। আমি এই অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, “ফসলের ক্ষতি করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট