1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুবর্ণা আক্তার (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা গেলেও তার সহপাঠী মার্জিয়া আক্তার মিম (১৭) এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মেরিনা আবাসিক প্রকল্প সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

মৃত সুবর্ণা আক্তার উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোজেখানী গ্রামের মো. শ্যামল মোড়লের মেয়ে। নিখোঁজ মার্জিয়া আক্তার মিম একই গ্রামের মো. মিলন মিয়ার মেয়ে। তারা দুজনই স্থানীয় গোসিঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

নিখোঁজ মার্জিয়ার ছোট বোন হামিদা আক্তার জানায়, দুপুরে তারা কয়েকজন মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে গভীর পানিতে মার্জিয়া ও তার বান্ধবী সুবর্ণা তলিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করে সুবর্ণার মরদেহ উদ্ধার করলেও মার্জিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সুবর্ণার চাচা জানান, নদীতে গোসল করতে নামা মেয়েদের কেউই সাঁতার জানত না। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া হচ্ছে। আজ এশার নামাজের পর সুবর্ণার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঢাকার ডুবুরি দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছেন।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট