1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুরে সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলা: গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
গাজীপুরে সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলা: গ্রেফতারি পরোয়ানা জারি

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি এলাকায় ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসার পাশে নির্মাণাধীন স্থানে এই হামলার শিকার হন তিনি। স্থানীয় সন্ত্রাসী মোঃ গনি ও তার বাহিনীর বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে এই হামলার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চু জানান, স্থানীয় গনি মিয়া, মোফাজ্জল হোসেন ও মাসুদসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা আগে থেকেই ক্ষিপ্ত ছিল।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “শুক্রবার সকালে আমি নির্মাণকাজ তদারকি করছিলাম। এ সময় অভিযুক্তরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে তারা হাতুড়ি, রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে সেটি আমার ডান চোখের নিচে লাগে। এতে আমি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি।”

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও হুমকি দেয় বলে জানা গেছে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে জয়দেবপুর থানা পুলিশ ও র‍্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৮ (তারিখ: ১৭ এপ্রিল ২০২৬)। দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৫০৬ ধারায় চাঁদাবাজি ও প্রাণনাশের চেষ্টার অভিযোগে মামলাটি রুজু করা হয়।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে। আসামিদের দ্রুত গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট