1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জ সীমান্তের শূন্য রেখা থেকে উদ্ধার সেই বৃদ্ধ অবশেষে ফিরলেন পরিবারের কোলে! পঞ্চগড়ে নির্ধারিত সময়ের আগেই গোপনে ৩ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা! কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে খেলার মাঠ থেকে হাসপাতাল: বল পাশের বাড়িতে পড়ায় ৩ শিক্ষার্থীকে পিটিয়ে জখম বাঘায় টিআর কর্মসূচির আওতায় কারিগরি ল্যাব উদ্বোধন করলেন ইউএনও শাম্মী আক্তার জামালপুর সীমান্তে শূন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে! পঞ্চগড়ে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় অভিযোগ পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি ও দুই নবজাতকের মৃত্যুতে তদন্ত শুরু পীরগঞ্জে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় অনন্য উদ্যোগ কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে পিকনিক বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
পাঁচবিবিতে পিকনিক বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
পাঁচবিবিতে পিকনিক বাসের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পিকনিকের একটি যাত্রীবাহী বাসের চাপায় হামিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হামিম দরগাপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। চোখের সামনে ফুটফুটে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বাবার পেছন পেছন যেতেই এই পরিণতি

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে হামিমের বাবা মো. শফিকুল ইসলাম ধান শুকানোর কাজের জন্য বাড়ি থেকে বের হন। তিনি পাঁচবিবি-হিলি সড়ক পার হয়ে পশ্চিম পাশের আঙিনার দিকে যাচ্ছিলেন। এ সময় বাবার অজান্তেই তার পেছন পেছন ৩ বছরের শিশু হামিমও রাস্তা অতিক্রম করার চেষ্টা করে। ঠিক তখনই পাঁচবিবির দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকনিকের বাস শিশুটিকে সজোরে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু হামিমের মৃত্যু হয়।

ঘাতক বাসটি পলাতক, ক্ষুব্ধ এলাকাবাসী

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি অত্যন্ত দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে বাসটিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চালানো নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

ঘাতক বাস শনাক্তে পুলিশের তদন্ত

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ রায়হান। তিনি বলেন, “দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের সুরতহাল করা হয়েছে। ঘাতক বাসটি ঘটনার পর পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে দ্রুত বাসটি ও চালককে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট