1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জ সীমান্তের শূন্য রেখা থেকে উদ্ধার সেই বৃদ্ধ অবশেষে ফিরলেন পরিবারের কোলে! পঞ্চগড়ে নির্ধারিত সময়ের আগেই গোপনে ৩ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা! কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে খেলার মাঠ থেকে হাসপাতাল: বল পাশের বাড়িতে পড়ায় ৩ শিক্ষার্থীকে পিটিয়ে জখম বাঘায় টিআর কর্মসূচির আওতায় কারিগরি ল্যাব উদ্বোধন করলেন ইউএনও শাম্মী আক্তার জামালপুর সীমান্তে শূন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে! পঞ্চগড়ে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় অভিযোগ পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি ও দুই নবজাতকের মৃত্যুতে তদন্ত শুরু পীরগঞ্জে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় অনন্য উদ্যোগ কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলের সমর্থক!

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর:

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শেরপুরে এক ব্যতিক্রমী ও রসাত্মক ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক দেবপ্রিয় দাস ফুটবল দল পরিবর্তন করে ব্রাজিলের সমর্থক হয়েছেন। তবে দল পরিবর্তনের এই প্রক্রিয়াটি সাধারণ কোনো উপায়ে নয়, বরং ১০ লিটার খাঁটি দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে তিনি ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়েছেন। এই অভিনব ঘটনার ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে তুমুল আলোচনা ও হাসির খোরাক।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলা শহরের চাপাতলি এলাকার স্বজন মাদক নিরাময় কেন্দ্রের ছাদে এই ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজন করা হয়। এ সময় দলবদলু এই ফুটবল ভক্তকে বরণ করে নিতে সেখানে ব্রাজিলের ২০ থেকে ২৫ জন কট্টর সমর্থক উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্রাজিল সমর্থকদের একজন মো. আলিম জানান, দেবপ্রিয় দাস দীর্ঘদিন ধরে মূলত লিওনেল মেসির জাদুকরী ফুটবলের কারণে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। তবে এটি মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবং বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো বিশ্বমানের তারকাখচিত খেলোয়াড় নেই বলে তিনি মনে করছেন। দলটির বর্তমান পারফরম্যান্সের ওপর দেবপ্রিয়ের আগের মতো আস্থা না থাকায় তিনি চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলকে সমর্থন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

নিজের দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে দেবপ্রিয় দাস বলেন, “বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো কোনো তারকা খেলোয়াড় নেই। তাই দলটির ওপর আগের মতো আর ভরসা বা আস্থা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ও ছন্দময় ফুটবল সব সময়ই আমার মন কাড়ে। নেইমারও আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। মূলত ব্রাজিলের খেলার ধরন ও তারকাদের দেখেই আমি এখন থেকে ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।”

শেরপুরের স্বজন মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মেহের খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতি লিটার ৮০ টাকা দরে বাজার থেকে মোট ১০ লিটার দুধ কেনা হয়। সেই ১০ লিটার দুধ দিয়ে গোসল করে দেবপ্রিয় আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার চিরশত্রু ব্রাজিলের সমর্থক শিবিরে যোগ দেন। গোসল শেষে সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন এবং দেবপ্রিয়কে ফুলের মালা পরিয়ে ও ব্রাজিলের জার্সি উপহার দিয়ে তাদের দলে স্বাগত জানান। বিশ্বকাপ শুরুর আগেই শেরপুরের এই রসাত্মক ঘটনাটি এখন স্থানীয় ফুটবল ভক্তদের আড্ডার প্রধান বিষয়ে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট