1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জ সীমান্তের শূন্য রেখা থেকে উদ্ধার সেই বৃদ্ধ অবশেষে ফিরলেন পরিবারের কোলে! পঞ্চগড়ে নির্ধারিত সময়ের আগেই গোপনে ৩ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা! কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে খেলার মাঠ থেকে হাসপাতাল: বল পাশের বাড়িতে পড়ায় ৩ শিক্ষার্থীকে পিটিয়ে জখম বাঘায় টিআর কর্মসূচির আওতায় কারিগরি ল্যাব উদ্বোধন করলেন ইউএনও শাম্মী আক্তার জামালপুর সীমান্তে শূন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে! পঞ্চগড়ে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় অভিযোগ পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি ও দুই নবজাতকের মৃত্যুতে তদন্ত শুরু পীরগঞ্জে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় অনন্য উদ্যোগ কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় অভিযোগ

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়ে বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে পঞ্চগড় পৌরসভার রাজনগড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা সবাই বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, রাজনগড় এলাকার বাসিন্দা রেহেনা আক্তারের পরিবারের সঙ্গে একই এলাকার আজিজার রহমান জুয়েল পক্ষের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিকভাবে রেহেনা আক্তারের বাড়িতে চড়াও হয় এবং পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

প্রতিপক্ষের হামলায় রেহেনা আক্তার, আব্দুল কুদ্দুস, তানজিনা, সুবর্না আক্তার ও রোকেয়া বেগম গুরুতর জখম হন। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা ভুক্তভোগী পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা দ্রুত আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বুধবার (১০ জুন) বিকেলে ভুক্তভোগী রেহেনা আক্তার বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ৯ জনকে নামীয় আসামি করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখিত আসামিরা হলেন— মো. আলীফ, আজিজার রহমান জুয়েল, আব্দুর রহিম, আতিক, সজিব, আলিমুল, বৃষ্টি আক্তার, জুলি আক্তার ও আলো।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ (এজাহার) পেয়েছি। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট