1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও

মো: বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে পাঠদান করেছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।

আজ মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে রসায়নের ‘জারণ-বিজারণ’ অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের মধ্য থেকে রসায়নের ভীতি দূর করার চেষ্টা করেন। তিনি প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে দশম শ্রেণির দুটি শাখায় ক্লাস নেন।

ক্লাসে শিক্ষার্থীদের জারণ-বিজারণ সহজে মনে রাখার কৌশল শেখাতে ইউএনও মো. কায়েসুর রহমান বোর্ডে একটি ছন্দ লিখেন: “জারণ মানে ছাড়ন, জারণের ফলে ঘটে, জারণ সংখ্যার বাড়ন।”

এর মাধ্যমে তিনি সহজ ভাষায় ব্যাখ্যা করেন, জারণ হলো এমন একটি বিক্রিয়া যেখানে কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে এবং এর ফলে ওই পদার্থের জারণ সংখ্যা বৃদ্ধি পায়। এই ছড়াটির পর তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চান—এর পরবর্তী লাইনগুলো কী হতে পারে? প্রত্যুত্তরে শিক্ষার্থীরাই স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেয়: “বিজারণ মানে গ্রহণ, বিজারণের ফলে ঘটে, বিজারণ সংখ্যার কমন (হ্রাস)।”

পরবর্তীতে তিনি বোর্ডে কিছু রাসায়নিক বিক্রিয়া লিখে শিক্ষার্থীদের কাছে জানতে চান—কোনটি জারক, কোনটি বিজারক, কোনটি জারিত কিংবা বিজারিত হয়েছে; কোন অংশে জারণ বা বিজারণ ঘটেছে; বিক্রিয়াটি রেডক্স নাকি নন-রেডক্স এবং কোনো যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা কীভাবে বের করতে হয়। রসায়নের জারণ-বিজারণ নিয়ে ভীতি কেটে যাওয়ায় শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগের সাথে অত্যন্ত পিনপতন নীরবতায় ক্লাসটি উপভোগ করে এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেয়।

এই ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে ইউএনও মো. কায়েসুর রহমান বলেন, তিনি নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং কীভাবে যেকোনো অধ্যায় সহজে আত্মস্থ করা যায় সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, “পড়াশোনা হোক আনন্দময়, কনসেপ্ট হোক ক্লিয়ার।” এই ধরনের উদ্যোগে শিক্ষকরাও ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার কাছ থেকে এভাবে সরাসরি পাঠদানের সুযোগ পেয়ে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ইউএনও’র এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে সাধুবাদ ও স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট