1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা!

মনিরুজ্জামান লিমন,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।

প্রকাশিত: ২৮ জুন, २०२৬ |

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে শূন্যরেখা (জিরো লাইন) থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে ভারতীয় নাগরিকরা। গত তিন দিন ধরে সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের পাশ থেকে দেদারসে মাটি কেটে ট্রলিতে (মাহিন্দ্র গাড়ি) করে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, বাংলাদেশী নাগরিকদের সীমান্তের কাছাকাছি যেতে বিজিবির পক্ষ থেকে নিষেধ করা হলেও ভারতীয়দের এই অবাধ মাটি কাটার ঘটনায় স্থানীয় সীমান্তবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

যা বলছেন স্থানীয় কৃষকরা

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের আন্তর্জাতিক সীমান্তের ১০৮৩ নম্বর পিলারের কাছে এই মাটি কাটার ঘটনা ঘটছে।

শনিবার (২৭ জুন) দুপুরে ধানুয়া গ্রামের বেশ কয়েকজন ভুক্তভোগী কৃষক ক্ষোভ প্রকাশ করে জানান, “বিজিবি থেকে মাইকিং করে আমাদের সীমান্তের কাছে যেতে নিষেধ করা হয়েছে। ফলে আমরা নিজেদের জমিতে বা সীমান্তের কাছে যেতে পারছি না। কিন্তু অথচ চোখের সামনে ভারতীয়রা অবাধে শূন্যরেখার মাটি কেটে নিয়ে যাচ্ছে।”

কৃষকদের দাবি, আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী শূন্যরেখা থেকে এভাবে মাটি কেটে নেওয়া সম্পূর্ণ অবৈধ ও আইন পরিপন্থী। তারা এ বিষয়ে দ্রুত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজিবির বক্তব্য

এ বিষয়ে জানতে চাওয়া হলে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, ভারতীয় নাগরিকরা সীমান্তঘেঁষা তাদের নিজেদের জমিতে মাটি কাটার চেষ্টা করলে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক তীব্র বাধা প্রদান করা হয়। বিজিবির কঠোর অবস্থানের কারণে বর্তমানে সীমান্তে মাটি কাটা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট