1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর শাখা যুবদল এবং ছাত্রদল।

শনিবার (২৭ জুন) নালিতাবাড়ী পৌর শহরের গাজীখামার স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল রোড, মধ্য বাজার ও কামারপট্টি এলাকা প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

স্বৈরাচারের দোসরদের শক্ত হাতে মোকাবেলা করা হবে: শওকত হোসেন

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক জেলা ছাত্রদল সভাপতি ও যুবনেতা শওকত হোসেন বলেন, “বিগত জুলাই বিপ্লবে যারা মা-বোন, শিশু ও সাধারণ শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা এখন বিদেশ থেকে দেশের বিরুদ্ধে অপতৎপরতা চালানোর দুঃসাহস দেখাচ্ছে। আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই—জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের দোসরদের যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করবে।”

তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে আরও বলেন, “কারো না কারো রাজনৈতিক আদর্শ বা অনুসরণ থাকতে পারে, কিন্তু যারা খুনি-হত্যাকারী, তাদের কালো দাগ নিজের গায়ে লাগাবেন না। যদি কেউ অন্যায়কারীদের পক্ষ অবলম্বন করার চেষ্টা করে, তবে তাকে শক্তভাবে প্রতিরোধ করে আইনের হাতে সোপর্দ করা হবে।”

মাঠে নামলে দাঁতভাঙা জবাব: খালিদুজ্জামান আসিফ

সমাবেশে শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী (আসিফ) তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগামী দিনে নালিতাবাড়ী তথা শেরপুরের অলিতে-গলিতে যদি নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের কোনো অপতৎপরতা বা মহড়া দেখা যায়, তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কাউকে এক চুলও ছাড় দেবে না, ইনশাআল্লাহ।”

উপস্থিত নেতৃবৃন্দ

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাপ্পু, যুগ্ম আহ্বায়ক শাকিল; পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনি, যুগ্ম আহ্বায়ক অনিক, সানি, রাব্বি এবং পৌর ছাত্রদল নেতা স্বপন ও সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সুমায়েলসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট