1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

সরকারি কাজে বাধা: মেরিনা লাভলীসহ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানালেন রংপুরের সাংবাদিকরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
রংপুর জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিচ্ছেন সাংবাদিকরা
রংপুরের সাংবাদিকরা স্মারকলিপি জমা দিয়ে মেরিনা লাভলীসহ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার:

রংপুরে কর্মরত সাংবাদিকরা সরকার কর্তৃক নিযুক্ত প্রেসক্লাব প্রশাসকের ৩৩ বছরের অডিট কার্যক্রম শুরু করতে বাধার ঘটনা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে মামলার আসামি মেরিনা লাভলী ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে বুধবার (২৭ আগস্ট) জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, প্রেসক্লাবের কাগজপত্র প্রশাসককে বুঝিয়ে না দেওয়ার কারণে দীর্ঘ ৩৩ বছর ধরে অডিট কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। যদিও এ বিষয়ে সার্চ ওয়ারেন্ট জারি করা হয়েছে, পুলিশ এখনো কার্যকর ভূমিকা পালন করছে না। সাংবাদিক সমাজ এই নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সরকার বৈষম্য দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত রংপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সকল রংপুরে কর্মরত সাংবাদিকের সদস্য হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও, দীর্ঘ ৩০ বছর ধরে মাত্র ৩২ জন সদস্য প্রেসক্লাবের নিয়ন্ত্রণে রেখেছেন। এতে সাংবাদিকদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে এবং ‘বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন’ গড়ে উঠেছে।

অভিযোগ করা হয়েছে, বহিষ্কৃত কমিটির সাধারণ সম্পাদক ও মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেরিনা লাভলী তার সহযোগীদের নিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্তিতে বাধা সৃষ্টি করছেন। ২৩ জানুয়ারি ২০২৫ সালে তারা অবৈধভাবে প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে রংপুর কোতয়ালী থানায় মামলা (মামলা নং-৩০/২৫) দায়ের করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।

এছাড়াও, মেরিনা লাভলী প্রেসক্লাবের নথিপত্র নিজের বাড়িতে গোপন রেখেছেন। এডিএম আদালত সার্চ ওয়ারেন্ট জারি করলেও পুলিশ কার্যকর উদ্যোগ নেয়নি। এর ফলে প্রশাসক অডিট কার্যক্রম শুরু করতে পারছেন না, যা সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।

বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন’ রংপুরের সমন্বয়ক এসএম জাকির হুসাইন বলেন, “প্রেসক্লাবের কমিটি দীর্ঘ ১৭ বছর ধরে দখল করে রেখেছিল। আড়াই শতাধিক সাংবাদিক থাকলেও সদস্য সংখ্যা মাত্র ৩২। গণঅভ্যুত্থানের পর সরকার প্রশাসক নিয়োগ করে, কিন্তু মেরিনা লাভলী নথিপত্র বুঝে না দিয়ে অডিটে বাধা সৃষ্টি করেছেন। ২৪ দিন আগে সার্চ ওয়ারেন্ট জারি হলেও পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুলিশের নিষ্ক্রিয়তা প্রমাণ করে তারা এখনও আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে। আমরা বড় আন্দোলনে যেতে চাই না, কিন্তু ধৈর্যের বাঁধ ছিড়ে গেলে বাধ্য হয়ে আন্দোলনে নামব।”

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল স্মারকলিপি গ্রহণ করে জানান, “আপনাদের অভিযোগগুলো গুরুত্বের সাথে দেখছি, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, “বিষয়টি আমাদের জানা আছে, আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট