1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পঞ্চগড়ে বাড়ির পাশে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহ – এলাকাজুড়ে শোক ও উত্তেজনা।
পঞ্চগড়ে বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহ – এলাকাজুড়ে শোক ও উত্তেজনা।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে সোয়েল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোয়েল ওই গ্রামের সাবিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে নিহতের গলায় শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে নিহতের বড় ভাই সুলতান আলী (৩৬) এবং স্থানীয় সাইদার রহমানকে (৪৩) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোয়েলের পরিবারের সঙ্গে তার চাচা এনামুল হকের দীর্ঘদিনের বিরোধ ছিল। সম্প্রতি জমির আইল কাটা ও মাছ ধরা নিয়ে গত মঙ্গলবার সোয়েল ও তার চাচার মধ্যে মারামারি হয়। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, বুধবার রাতে সোয়েল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয় এবং এরপর আর ফিরে আসেনি। পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট