1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

পঞ্চগড়ে ব্যাংকে ঢুকে লুকিয়ে থাকা সহিদুল আটক, রাতে ডাকাতির চেষ্টা ব্যর্থ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে লুকিয়ে ডাকাতির চেষ্টা চালানো সহিদুলকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে লুকিয়ে ডাকাতির চেষ্টা চালানো সহিদুলকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ভজনপুর শাখায় ডাকাতির চেষ্টাকালে সহিদুল হক (৩০) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে এ ঘটনা ঘটে।

আটক সহিদুল হক একই ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামলে কিছুক্ষণ পর ভেতরে আলো জ্বলা ও অস্বাভাবিক শব্দ শুনতে পান। সন্দেহ হলে তিনি সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে সহিদুলকে হাতেনাতে ধরা হয়।

এ সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি ব্যাংকের ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্নও পাওয়া যায়।

এদিকে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য তবিবর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে বিকেলেই যুবকটি ব্যাংকের ভেতরে লুকিয়ে ছিল। রাতে সবাই বের হলে ডাকাতির চেষ্টা চালায়। গুরুত্বপূর্ণ বাজারের মাঝখানে অবস্থিত এই ব্যাংকে ডাকাতির চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক হলেও স্থানীয়দের সতর্কতায় তা ব্যর্থ হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট