1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা শিক্ষা মানোন্নয়নে সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে মাদ্রাসা শিক্ষা মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সচিব মো. রফিকুল ইসলাম। উপস্থিত রয়েছেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা ও প্রতিষ্ঠান প্রধানরা।
বাকেরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে মাদ্রাসা শিক্ষা মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সচিব মো. রফিকুল ইসলাম। উপস্থিত রয়েছেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা ও প্রতিষ্ঠান প্রধানরা।

শাহিন হাওলাদার / বাকেরগঞ্জ (বরিশাল) 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ এবং সঞ্চালনা করেন বিহারিপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জাম হোসাইন আনছারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের তত্ত্বাবধায়ক শিক্ষা প্রকৌশলী বলরাম কুমার মণ্ডল, নির্বাহী প্রকৌশলী সহিদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি (উন্নয়ন) জহিরুল ইসলাম, বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিদপ্তরের পরিচালক মোয়াজ্জম হোসেন এবং বরিশাল কারিগরি শিক্ষা পরিদপ্তরের পরিচালক আরিফুর রহমান।

এছাড়াও সভায় বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি সচিব মো. রফিকুল ইসলাম আশ্বাস দেন, সরকারের গৃহীত পদক্ষেপের মাধ্যমে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট