1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

রাণীনগরে বিনামূল্যে পুষ্টিচাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে
রাণীনগর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। উপস্থিত রয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও স্থানীয় ইউপি সদস্যরা।
রাণীনগর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় পুষ্টিচাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। উপস্থিত রয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও স্থানীয় ইউপি সদস্যরা।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় পুষ্টি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কার্ডধারী উপকারভোগীরা দুই বছর ধরে প্রতি মাসে ৩০ কেজি করে পুষ্টিগুণ সমৃদ্ধ চাল পাবেন।

রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নের মোট ২০৫২ জন কার্ডধারী উপকারভোগী এই সুবিধা পাচ্ছেন। সদর ইউনিয়নে ৩০২ জন এবং অপর ৭টি ইউনিয়নে প্রতি ইউনিয়নে ২৫০ জন করে উপকারভোগী বিনামূল্যে পুষ্টিচাল পাবেন।

বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা আক্তার, ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, ট্যাগ কর্মকর্তা ও ইউপি সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, “সরকার বিনামূল্যে যে পুষ্টিগুণ সমৃদ্ধ চাল বিতরণ করছে, তা বাজারে অনেক দামে পাওয়া যায়। তাই দু:স্থ ও অসহায় মানুষদের এই চাল কিনে খাওয়া অনেক কষ্টসাধ্য। সরকার সেই বিষয়টি বিবেচনা করে এই চাল উপহার হিসেবে প্রদান করছে।”

তিনি আরও বলেন, “যাদের বিরুদ্ধে এই চাল বাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া যাবে, তাদের পরবর্তীতে সুবিধা আর দেওয়া হবে না। তাই উপকারভোগীদের প্রতি অনুরোধ, বেশি টাকার আশায় এই চাল বিক্রি না করে পরিবারের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে নিয়মিত ব্যবহার করুন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট