1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান

শেরপুরে বিএনপির ২৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে
শেরপুরে বিএনপির ২৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান
শেরপুরে বিএনপির ২৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপির ২৪ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী ফয়জুর রহমান ফিরোজ। তার উপস্থিতিতেই বিএনপির ওই ২৪ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

সভায় সভাপতিত্ব করেন চন্দ্রকোনা ইউনিয়ন জামায়াতের সভাপতি খাদিমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা পৌর জামায়াতের সহ-সভাপতি হুমায়ূন কবির, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. সাইদুর রহমানসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

ফয়জুর রহমান ফিরোজ যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে একটি আদর্শিক ইসলামী দলে যুক্ত হয়েছেন। তবে শুধু যোগদান করলেই চলবে না, ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে এবং ত্যাগী আদর্শিক দায়ী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।”

যোগদানকারী নেতাকর্মীরা জানান, দেশের চলমান পরিস্থিতি এবং জামায়াতের দেশপ্রেমমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে তারা স্বপ্রণোদিতভাবেই দলে যোগ দিয়েছেন। তাদের বিশ্বাস, জামায়াতের দূরদর্শী নেতৃত্ব দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে যোগ দেওয়া বিএনপির ২৪ নেতাকর্মী হলেন—সোহেল রানা, মো. ইসমাইল, জাহিদুল ইসলাম, ইলিয়াস মিয়া, মো. মানিকুল, মো. ফারুক, মো. মামুন, মো. হাসান, মো. সাগর মিয়া, নোনা মিয়া, মো. রাকিবুল হাসান, ইবনে আনাজ, শফিকুল ইসলাম, সরাফাত মিয়া, হায়তুলা, মো. সেকান্দর আলী, মুসুদ, রফিকুল ইসলাম, মো. সিদ্দিক, মিলু মিয়া, মো. সেলিম মিয়া, মো. জাহিদুল ইসলাম এবং মো. মোখন।

এ বিষয়ে জামায়াতে ইসলামী নকলা উপজেলা আমীর গোলাম সারোয়ার বলেন, “যারা যোগ দিয়েছেন তারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। প্রাথমিক পর্যায়ে সহযোগী সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ধাপে ধাপে তারা কর্মী এবং পরবর্তীতে পূর্ণ সদস্য হবেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট