1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

দেওয়ানগঞ্জে কুখ্যাত ডাকাত আ. ছালাম গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জে কুখ্যাত ডাকাত আ. ছালামকে গ্রেফতার করেছে পুলিশ।
দেওয়ানগঞ্জে কুখ্যাত ডাকাত আ. ছালামকে গ্রেফতার করেছে পুলিশ।

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আন্তঃজেলা কুখ্যাত ডাকাত আ. ছালামকে গ্রেফতার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আ. ছালাম সোনাকুরা এলাকার বাসিন্দা মমতাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জামালপুর অঞ্চলে কুখ্যাত ডাকাত ও পেশাদার খুনি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, খুন ও ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া দেওয়ানগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় খুন ও ডাকাতির তিনটি মামলা রয়েছে। মাঝে মধ্যে তিনি ভারতে পালিয়ে থেকেও এলাকায় সক্রিয় ছিলেন।

স্থানীয়দের মতে, ছালাম প্রথমে ছোটখাটো চুরি-ছিনতাই দিয়ে অপরাধ জগতে প্রবেশ করে। ধীরে ধীরে দুর্ধর্ষ ডাকাত ও খুনিতে পরিণত হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী তার ভয়ে আতঙ্কে ছিলেন। অবশেষে গ্রেফতারের খবরে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, “আ. ছালাম একজন কুখ্যাত চোর, ডাকাত ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে খুন ও ডাকাতির তিনটি মামলা রয়েছে। তিনি বেশিরভাগ সময় ভারতেই পলাতক থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি নিজ বাড়িতে ফিরেছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট