1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

সাংবাদিক এ.কে সাজুর উপর হামলার প্রতিবাদে মহাদেবপুরে প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে
মহাদেবপুর বাসস্ট্যান্ডে সাংবাদিক এ.কে সাজুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধনে সাংবাদিকরা প্ল্যাকার্ড ধরে অবস্থান করছেন।
সাংবাদিক এ.কে সাজুর উপর হামলার প্রতিবাদে মহাদেবপুর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি, এস এম শামীম হাসান:
মহাদেবপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মহাদেবপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৩০ আগস্ট, স্থানীয় বাসস্ট্যান্ড (মাছ চত্বর) এ এই কর্মসূচি পালন করা হয়।

সম্প্রতি উপজেলা সাব রেজিস্টার অফিসে তথ্য সংগ্রহের সময় ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজুর উপর সুবিধাভোগী দুষ্কৃতিকারীরা সন্ত্রাসী হামলা চালায়। সাংবাদিক সাজু গুরুতর আহত হন এবং স্থানীয় জনতা তাকে প্রথমে মহাদেবপুর হাসপাতালে এবং পরে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারেক, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক, পত্নীতলার সাংবাদিক মাহমুদুন্নবী প্রমুখ। এ সময় নওগাঁ জেলার বিভিন্ন থানা থেকে আগত সাংবাদিক এবং মহাদেবপুর উপজেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সাংবাদিক এ.কে সাজুর উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, প্রতিটি সরকারি অফিস নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়, তবে রহস্যজনক কারণে মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে গত কয়েকদিন ধরে মধ্যরাত পর্যন্ত জমি রেজিস্ট্রি করা হচ্ছিল। গত কয়েকদিনে সাবরেজিস্ট্রার মুক্তি আরা যে সমস্ত দলিল সম্পাদিত করেছেন, তা নিয়মবহির্ভূত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত দাবি করেছেন সাংবাদিকরা।

বক্তারা আরও বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সরকার যদি সাংবাদিক নির্যাতন বন্ধের ব্যবস্থা না করে এবং দুষ্কৃতিকারীদের উপযুক্ত শাস্তি না দেয়, তাহলে অনিয়ম বৃদ্ধি পাবে এবং সাংবাদিকরা আরও হুমকির মুখে পড়বে। মহাদেবপুর থানা পুলিশ আগামী সাত দিনের মধ্যে এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট