1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পাইকগাছায় নাগরিক ফোরামের মিছিল ও মানববন্ধন: বহিরাগত এমপি প্রার্থী প্রতিরোধ ও উন্নয়নের দাবিতে সচেতনতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
পাইকগাছায় নাগরিক ফোরামের উদ্যোগে মিছিল ও মানববন্ধনে অংশ নিচ্ছেন স্থানীয় জনগণ।
পাইকগাছায় নাগরিক ফোরামের উদ্যোগে মিছিল ও মানববন্ধনে অংশ নিচ্ছেন স্থানীয় জনগণ।

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বহিরাগত এমপি প্রার্থী প্রতিরোধ, ভাঙাচুরো সড়ক মেরামত, টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবন জেলা ও কয়রায় পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন দাবি নিয়ে পাইকগাছায় নাগরিক ফোরামের উদ্যোগে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) তালা-পাইকগাছা উপজেলা সীমান্ত কপিলমুনির কাশিমনগর শাপলা চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। তিনি বলেন, বিগত দিনে খুলনা-৬ আসনে আওয়ামী লীগের বহিরাগত এমপি প্রার্থীরা নির্বাচিত হয়ে দুর্নীতি, লুটপাট ও দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত থাকায় জনগণের প্রত্যাশিত উন্নয়ন নিশ্চিত করতে পারেননি। রফিক আরও জানান, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এবং তিনি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কাঙ্খিত উন্নয়ন ও দু’টি উপজেলা দুর্নীতিমুক্ত করা হবে।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক নেতা খোকন সানা, অ্যাডভোকেট দীপঙ্কর সাহা দিপু, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শহীদুল জোয়াদ্দার, মোঃ নজরুল ইসলাম, হুমায়ুন কবির, মোঃ আমানুর রহমান, হাবিবুর রহমান, শাহাবুদ্দিন সরদার, জিএম ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, জামাল ও ফারুকসহ অনেকে।

দু’উপজেলার বহু মানুষ অংশগ্রহণ করেন। মিছিল ও মানববন্ধনের মাধ্যমে নাগরিক ফোরাম এই অঞ্চলের সমস্যা ও দাবি-দাবি কার্যকরভাবে তুলে ধরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট