1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপিত জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ‘যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত কেবল ইরানের’—আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি বাকেরগঞ্জে মহান স্বাধীনতা দিবস: শহীদদের প্রতি এমপি ও ইউএনও’র শ্রদ্ধা শেরপুরে মহান স্বাধীনতা দিবস: শহীদদের প্রতি পুলিশ সুপারের বিনম্র শ্রদ্ধা শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার মাগফেরাত কামনা ও ওলামা দলের শ্রদ্ধা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা

ঝিনাইগাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (৩সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি এবং অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ ঢাকা সেন্টারের কাউন্সিল মেম্বার প্রকৌশলী তৌহিদুর রহমান।

এসময় অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপি নেতা জহুরুল হক জনি, উপজেলা কৃষক দলের আহবায়ক এফএম সুলতান মাহমুদ, শ্রমিক দলের আহবায়ক হাসিন আরমান মাসুদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কামরুল হাসান কামরান, মালিঝিকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাদল সরকার, মহিলা দলের নেত্রী কাজলী বেগম, লতিফা বেগম, শেফালী বেগম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিজুর রহমান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির ইতিহাস, আদর্শ ও গণমানুষের অধিকার আদায়ে দলের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রধান অতিথী তার বক্তব্য বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি এদেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণমানুষের অধিকার আদায়ে বিএনপি অতীতেও আন্দোলন করেছে, ভবিষ্যতেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।”তিনি আরো বলেন,
“বিএনপি গণমানুষের দল, এদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে”

এর আগে শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট