1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পঞ্চগড়ে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে
ডিবি পুলিশের হাতে গ্রেফতারকৃত পঞ্চগড়ের মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট
পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

পঞ্চগড়ে বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ফয়সাল আহমেদ বাপ্পী (১৯)। তিনি পঞ্চগড় সদর উপজেলার শুকদেবপাড়া গ্রামের আফসার আলীর ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মো. আবু হোসেনের নেতৃত্বে এসআই সাদেকুল ইসলাম, এসআই নিমাত নুর চৌধুরীসহ একটি টিম অভিযান চালায়। কাজিরহাট বাজার থেকে প্রায় ৩০০ গজ উত্তরে তোফায়েল নামের এক ব্যক্তির চা বাগানের পাশের কাঁচা রাস্তা থেকে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ফয়সালকে গ্রেফতার করে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে এসআই মো. আবু হোসেন বলেন, “মাদক ও অপরাধ দমনে ডিবি পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট