1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক

শেরপুরে দুদকের দিনব্যাপী গণশুনানি : ১২৫ অভিযোগের নিষ্পত্তিতে জনতার আগ্রহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
শেরপুরে দুদকের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী গণশুনানিতে অভিযোগ নিষ্পত্তি করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শেরপুরে দুদকের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী গণশুনানিতে অভিযোগ নিষ্পত্তি করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি দপ্তরে সেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী দুদকের গণশুনানি। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এ গণশুনানি হয়।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” এবং “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত গণশুনানিতে শেরপুরবাসীর ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং ময়মনসিংহ বিভাগীয় দুদক পরিচালক (অ.দা.) তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

দিনব্যাপী এ গণশুনানিতে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের মোট ১২৫টি অভিযোগ উত্থাপন করা হয় এবং সেসব বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জেলার ২৮টি দপ্তরের মধ্যে অভিযোগের বেশিরভাগই ভূমি ও সাবরেজিস্ট্রি অফিসকে কেন্দ্র করে উঠে আসে।

গণশুনানিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

শুনানি শেষে অতিথিরা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। জনগণের অভিযোগ নিষ্পত্তিতে দুদক সর্বদা সচেষ্ট থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট