1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ ও থানায় অভিযোগ
রাজশাহীর বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ ও থানায় অভিযোগ

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে বাঘা থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠানে বাঘা উপজেলা মহিলা দলের সভাপতি মোসা: শাপলা বেগমের সঙ্গে মোসাঃ শীলা সুলতানার (নব্য বিএনপি) হাতাহাতি হয়। শীলা সুলতানা চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফকরুল ইসলামের সাবেক স্ত্রী। এ ঘটনায় বিএনপির ভেতরে ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

অনেক স্থানীয় নেতা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকা কিছু ব্যক্তি বিএনপিতে প্রবেশ করে প্রভাব বিস্তার করতে চাইছেন। এতে করে দলকে ইচ্ছাকৃতভাবে দুর্বল করার চেষ্টা চলছে বলে মনে করছেন তারা। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকেও এ ঘটনাকে ঘিরে সমালোচনার মুখে পড়তে হয়েছে। সমালোচকদের দাবি, তিনি আওয়ামী পটভূমি থাকা ব্যক্তিদের দলে টেনে এনে বিভাজন তৈরি করছেন।

বিএনপির একাধিক নেতা-কর্মী বলেন, জনগণ যখন পরিবর্তনের আশায় দলের দিকে তাকিয়ে আছে, তখন ভেতরে বিভাজন সৃষ্টির ঘটনা দলের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড বিএনপির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক।

দলীয় সূত্রে জানা গেছে, ঘটনাটির বিস্তারিত কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে। একই সঙ্গে দলীয় পদ ব্যবহার করে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট