1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে চাচার ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে বকশীগঞ্জে নিখোঁজ দুই ছাত্রী ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, ফিরে পেয়ে পরিবারের স্বস্তি বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, পুলিশের দাবি খেলার বিরোধ শেরপুর সীমান্তে ৪ শিশুসহ ৯ বাংলাদেশি আটক, ওপারে নেওয়ার চুক্তি ছিল ৪০ হাজারে বাঘায় ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার: জামিনে বের হয়েই ফের মাদক ব্যবসা উত্তরাঞ্চলের ভাগ্যবদলের দাবি: দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সানন্দবাড়িতে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ‘মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে’: কলসকাঠীর মতবিনিময় সভায় রেজাউল কবির রেজা

বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
বাঘায় নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদকে বর্ণাঢ্য সংবর্ধনা, কলেজ সরকারিকরণের আশ্বাস

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।

মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে— বাঘা উপজেলার একমাত্র নারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজটিকে অতিদ্রুত সরকারিকরণ, ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন হোস্টেল বা আবাসন ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য নতুন বহুতল ভবন নির্মাণ।

সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ কলেজের দাবিগুলোকে অত্যন্ত যৌক্তিক বলে অভিহিত করেন। তিনি বলেন, “মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজটি বাঘা উপজেলার একমাত্র মহিলা কলেজ। নারী শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে কলেজটির সরকারিকরণ, নতুন ভবন ও আবাসন সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করব।”

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের নারী শিক্ষার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। খুব দ্রুতই এর ইতিবাচক ফলাফল দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের সভাপতি শাম্মী আক্তার, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি মোঃ নূরুজ্জামান খান মানিক এবং সদস্য সচিব মোঃ আশরাফ আলী মলিন।

এছাড়াও বাঘা পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তফিকুল ইসলাম তফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন রিয়াল ও চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু সিকদারসহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ এবং বাঘা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট