1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান

জলঢাকায় শহীদ জিয়ার আদর্শের সৈনিক, নতুন প্রজন্মের আইকন যুবনেতা মিজু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে
জলঢাকা উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোশফিকুর রহমান মিজু, শহীদ জিয়ার আদর্শের সৈনিক ও নতুন প্রজন্মের আইকন যুবনেতা।
জলঢাকা উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মোশফিকুর রহমান মিজু, শহীদ জিয়ার আদর্শের সৈনিক ও নতুন প্রজন্মের আইকন যুবনেতা।

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় তরুণ প্রজন্মের কাছে ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন বিএনপি পরিবারের সন্তান ও ত্যাগী যুবনেতা মোশফিকুর রহমান মিজু। তিনি জানান, নেতা নয় বরং জনগণের সেবক হিসেবেই তিনি কাজ করে যেতে চান।

মিজু বলেন, “আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমি মনে-প্রাণে সম্মান করি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে আগামী দিনের বাংলাদেশ গড়তে আজীবন কাজ করে যেতে চাই।”

শৈশব থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মিজু বর্তমানে জলঢাকা উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী। তার প্রতি সমর্থন জানিয়ে সাধারণ মানুষসহ দলের নেতাকর্মীরা মনে করছেন, দুর্দিনে রাজপথে থাকা এই যুবনেতা সংগঠনকে নতুনভাবে গড়ে তুলতে সক্ষম হবেন।

তিনি বলেন, “কি পেলাম বা পেলাম না সেটা এখন ভাববার বিষয় নয়। এখন আমাদের ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১ দফা ও তারেক রহমানের আহ্বান পৌঁছে দিতে হবে। দল যখন ক্ষমতায় আসবে, তখন দুর্দিনে রাজপথে যারা লড়াই করেছে, তাদেরই সঠিক মূল্যায়ন হবে।”

মিজুর রাজনৈতিক জীবনে এখন পর্যন্ত দুর্নীতি বা স্বেচ্ছাচারিতার কোনো অভিযোগ পাওয়া যায়নি। এজন্য স্থানীয়রা তাকে উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা মো. আশরাফ আলী বলেন, “মিজু দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি প্রকৃত অর্থেই জিয়া পরিবারের আদর্শের সৈনিক। তার মতো ত্যাগী যুবনেতার সঠিক মূল্যায়ন করা প্রয়োজন।”

নিজের অবস্থান সম্পর্কে মিজু বলেন, “আমি সভাপতি না হয়েও জলঢাকাবাসীর পাশে থেকেছি এবং সময়-অসময়ে সহযোগিতা করেছি। যদি সভাপতি হওয়ার সুযোগ পাই, তবে একটি দুর্নীতিমুক্ত, ত্যাগী ও সংগঠিত উপজেলা যুবদল গড়ে তুলব।”

স্থানীয় রাজনীতিতে মোশফিকুর রহমান মিজু এখন নতুন প্রজন্মের কাছে একটি অনুপ্রেরণার নাম। বিএনপির দুর্দিনে রাজপথে থেকে সংগ্রাম করে যাওয়া এই যুবনেতাকে সাধারণ মানুষ উপজেলায় যুবদলের নেতৃত্বে দেখতে চায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট