1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

চিকিৎসার সহযোগিতায় গিয়ে মাদকের ফাঁদে ৭৫ বছরের পল্লী চিকিৎসক আব্দুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
উখিয়ায় মাদকের ফাঁদে আটক ৭৫ বছরের প্রবীণ পল্লী চিকিৎসক আব্দুর রহমান – পরিবার ও এলাকাবাসীর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।
উখিয়ায় মাদকের ফাঁদে আটক ৭৫ বছরের প্রবীণ পল্লী চিকিৎসক আব্দুর রহমান – পরিবার ও এলাকাবাসীর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

কক্সবাজারের উখিয়ায় ৭৫ বছর বয়সী প্রবীণ পল্লী চিকিৎসক আব্দুর রহমানকে ইয়াবাসহ আটক করেছে বিজিবি। তবে পরিবার ও এলাকাবাসীর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আটক হওয়া ইয়াবাগুলো মূলত তার সহযাত্রী আব্দুল মান্নানের, যিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার সহযোগিতায় আব্দুর রহমান তাকে সহায়তা করতে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার প্রয়াত মুজাহার সওদাগরের ছেলে আব্দুল মান্নান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার কাজে সহযোগিতার জন্য আব্দুর রহমানকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। গাড়িতে ওঠার সময় মান্নান মুরুব্বির জন্য ওষুধ ও পান রাখা একটি কালো শপিং ব্যাগ নিজের হাতে নেন।

পরে ইমামের ডেইল বিজিবি চেকপোস্টের আগে মোবাইলে কথা বলার অজুহাতে ওই ব্যাগটি আব্দুর রহমানের হাতে ধরিয়ে দেন। বিজিবির তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে ইয়াবা উদ্ধার হয়। এসময় ব্যাগের মালিকানা প্রবীণ চিকিৎসকের নামে হওয়ায় তাকে আটক করা হয়।

এলাকাবাসী ও পরিবারের দাবি, মান্নানের মাদক সংশ্লিষ্টতার কারণে ষড়যন্ত্রের ফাঁদে পড়ে নির্দোষ চিকিৎসক আব্দুর রহমান এই বিপদের মুখোমুখি হয়েছেন। তার স্ত্রী দুই মাস আগে মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শারীরিক নানা রোগে আক্রান্ত হয়ে কষ্টে দিন কাটালেও সমাজে তিনি একজন শ্রদ্ধেয় শিক্ষিত সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন।

এই ঘটনায় স্থানীয় জনমনে হতাশা নেমে এসেছে। তারা মনে করেন, একজন প্রবীণ, অসুস্থ ও সমাজসেবী মানুষকে মাদকের মতো ঘৃণ্য অপরাধে ফাঁসিয়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট