1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ ৪.৫ লাখসহ ৮ লাখ টাকার মালামাল উধাও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর মাইজদীতে চালের টিন কেটে নিউ এশিয়া ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও বিপুল পরিমাণ ওষুধ উধাও।
নোয়াখালীর মাইজদীতে চালের টিন কেটে নিউ এশিয়া ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও বিপুল পরিমাণ ওষুধ উধাও।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সদর উপজেলায় রাতের আঁধারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চালের টিন কেটে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের নিউ এশিয়া ফার্মেসিতে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণ ওষুধ লুট করে নিয়ে গেছে চোরেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। চোরেরা দোকান থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ৮ লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

ফার্মেসির মালিক মোর্শেদ আলম জানান, প্রতিদিনের মতো ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে কর্মচারিরা দোকান খুলে দেখতে পান চালের টিন কেটে ভেতরে প্রবেশ করা হয়েছে। ড্রয়ার ভেঙে টাকা ও মালামাল লুট করে নেওয়া হয়েছে। এছাড়া দোকানে থাকা সিসি ক্যামেরাও এলোমেলো করে যায় চোরেরা। তবে ফুটেজে দেখা যায়, একজন চোর মুখে গামছা পেঁচিয়ে দোকানে প্রবেশ করছে।

এ ঘটনায় মোর্শেদ আলম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট