1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক

বাকেরগঞ্জে অসহনীয় লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত — কর্তৃপক্ষ বলছে বিদ্যুতের ঘাটতি নেই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, কর্তৃপক্ষের দাবি বিদ্যুতের ঘাটতি নেই।
বাকেরগঞ্জে অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, কর্তৃপক্ষের দাবি বিদ্যুতের ঘাটতি নেই।

শাহিন হাওলাদার
বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আবারও শুরু হয়েছে অসহনীয় লোডশেডিং। দিন-রাত মিলিয়ে প্রতিদিন কমপক্ষে ৮-১০ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ গরমজনিত নানা রোগে ভুগছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বারবার ফোন করলেও পল্লী বিদ্যুৎ অফিস সাড়া দিচ্ছে না। ঘন ঘন বিদ্যুতের ওঠানামার কারণে অনেকের অভিযোগ— বেশি ইউনিট কেটে নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ গ্রাহকরা।

এদিকে শহরজুড়ে অসংখ্য ব্যাটারিচালিত টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজ সচল থাকলেও বাসা-বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অনেকেই বলছেন, চার্জিং গ্যারেজগুলোর অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারই লোডশেডিংয়ের অন্যতম কারণ। গরমে অতিষ্ঠ হয়ে মানুষ চার্জার ফ্যানের দিকে ঝুঁকছেন, সুযোগে এক শ্রেণির ব্যবসায়ী এসব ফ্যানের দাম বাড়িয়ে দিয়েছে।

দেশজুড়ে চলমান তাপদাহের মধ্যে বাকেরগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইফতার, তারাবিহ কিংবা সাহরির সময় বিদ্যুৎ না থাকায় ধর্মীয় কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।

অভিযোগ উঠেছে, বিদ্যুৎ অফিস থেকে শিডিউল দেওয়া হলেও সেটি মানা হচ্ছে না। বারবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বাকেরগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মাজহারুল ইসলাম জানান, “গত দুই-এক দিন পাওয়ার সংকট থাকায় কিছু এলাকায় লোডশেডিং হয়েছে। তবে এখন আর লোডশেডিং হবে না বলে আশা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট