1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

নান্দাইল চৌরাস্তার ঐতিহাসিক গোলচত্বরে সৌন্দর্যবর্ধন কাজ শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
“নান্দাইল চৌরাস্তার ঐতিহাসিক গোলচত্বর সৌন্দর্যবর্ধন কাজ চলছে”
নান্দাইল চৌরাস্তার গোলচত্বরে সৌন্দর্যবর্ধন কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তার ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন গোলচত্বরকে নতুন রূপে সাজাতে সৌন্দর্যবর্ধন কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে গোলচত্বরের ভেতর ও বাইরের দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা অপসারণ করা হচ্ছে। পাশাপাশি নতুনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে আধুনিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নান্দাইলের প্রধান প্রবেশমুখে অবস্থিত এই গোলচত্বর শুধু একটি স্থাপনা নয়, বরং এটি উপজেলার মর্যাদা ও সৌন্দর্যের প্রতীক। তাই এটিকে অযত্নে ফেলে রাখলে পুরো নান্দাইলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

এ প্রসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নান্দাইলবাসীর উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে— গোলচত্বরের সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। মূত্র বিসর্জন বা অনাকাঙ্ক্ষিত কাজে কেউ যেন এর ভেতরের পরিবেশ নষ্ট না করেন।

এছাড়া রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে গোলচত্বরকে ব্যানার ও ফেস্টুনমুক্ত রাখতে। এতে স্থাপনাটির সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে এবং এটি প্রকৃত অর্থেই নান্দাইলের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, “নান্দাইলকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক উপজেলায় রূপান্তর করতে এই সৌন্দর্যবর্ধন কার্যক্রম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে নান্দাইলবাসী একটি দৃষ্টিনন্দন পরিবেশ উপহার পাবেন।”

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নান্দাইলের উন্নয়ন ও সৌন্দর্য ধরে রাখতে নাগরিক সচেতনতা সবচেয়ে জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট