1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহে বিজিবির অভিযানে ভারতীয় ফেসওয়াশ ও গরু আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বিজিবির অভিযানে আটক ভারতীয় ফেসওয়াশ ও গরু
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবি অভিযান: ভারতীয় ফেসওয়াশ ও গরু আটক, চোরাচালান রোধে কঠোর অবস্থান।

মুহাম্মদ আবু হেলাল :

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টহলদল হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী বালেতলী ও জামগড়া এলাকায় চোরাকারবারীদের অভিনব কৌশল রুখে ভারতীয় পন্ডস ফেসওয়াশ ও গরু আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) পৃথক অভিযান চালিয়ে বিজিবি ৩২০০ পিস ভারতীয় পন্ডস ফেসওয়াশ, ১টি সাইকেল এবং ২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত চোরাচালান মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৬৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট