1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুল নির্বাচিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচনে সভাপতি রেজাউল করিম ও সম্পাদক শামসুল ইসলাম বিজয়ী ঘোষণা মুহূর্ত
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচনে সভাপতি রেজাউল করিম ও সম্পাদক শামসুল ইসলাম বিজয়ী ঘোষণা মুহূর্ত

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক পদে শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক কাজী শাহেদ।

ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য সিনিয়র সাংবাদিক জাবিদ অপু, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী এবং সচিব তোফায়েল হোসেন ছন্দ।

এছাড়া ভোট পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, দৈনিক কালবেলা-এর ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, দৈনিক খোলা কাগজ-এর স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানি এবং মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তুসহ অন্যান্য সিনিয়র সাংবাদিকরা।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন—

  • সহ-সভাপতি: আলাউদ্দিন মন্ডল ও শেখ রহমতুল্লাহ

  • সহ সাধারণ সম্পাদক: রকিবুল হাসান রকি

  • সাংগঠনিক সম্পাদক: মোস্তাফিজুর রহমান জীবন

  • কোষাধ্যক্ষ: মামুনুর রশীদ

  • দপ্তর সম্পাদক: সুলতানুল আরেফিন খান নিহাল

  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: নাজমুল হক

  • ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মনোয়ার হোসেন

  • নির্বাহী সদস্য: আকতার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান

প্রেসক্লাব নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উপস্থিত সাংবাদিক ও অতিথিরা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট