1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
এক-এগারোর ‘মাস্টারমাইন্ড’ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি ফিরছে? কমলনগরে নুরুল আলম নুরু হত্যার বিচারের দাবিতে পরিবারের মানববন্ধন: উত্তাল লক্ষ্মীপুর-রামগতি মহাসড়ক পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু আহত: বাবার সামনেই রক্তাক্ত সন্তান, উন্নত চিকিৎসার দাবি শেরপুরে জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের কঠোর অ্যাকশন: জরিমানা ও সরবরাহ স্বাভাবিক নালিতাবাড়ীতে ব্যতিক্রমী ফুটবল লড়াই: সভাপতিকে হারিয়ে সাধারণ সম্পাদকের দল জয়ী কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে কাঠমিস্ত্রি নিহত, ভায়রা ও তার ছেলেদের বিরুদ্ধে হামলার অভিযোগ নান্দাইলে কওমী মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে একাত্তর টিভির সাংবাদিক তরিকুলের বাসায় দুর্ধর্ষ চুরি ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয়

শেরপুরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ডিলারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে
শেরপুর সদর উপজেলার আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার বিক্রির অভিযানে জরিমানা প্রদান
শেরপুর সদর উপজেলার আখেরমামুদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার বিক্রির অভিযানে জরিমানা প্রদান

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় বিএডিসির এক ডিলারকে ১ লাখ টাকা এবং লাইসেন্সবিহীন সার বিক্রির দায়ে আরও এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আখেরমামুদ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ শাস্তি প্রদান করা হয়।

সরেজমিন অভিযানে দেখা যায়, আমন মৌসুমকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সার বেশি দামে বিক্রি করছিলেন। প্রমাণ মেলার ভিত্তিতে বিএডিসির ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা এবং লাইসেন্সবিহীন সার বিক্রির দায়ে শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বলেন, “সরকারি নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির কোনো সুযোগ নেই। কৃষকের স্বার্থ রক্ষায় অভিযোগ পাওয়া মাত্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া বলেন, “কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো প্রভাবশালী বা অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, প্রতি আমন মৌসুমেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে তাদের ক্ষতির মুখে ফেলে। তবে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে তারা স্বস্তি পেয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট