1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা: চাটখিলে ‘রাজকীয়’ মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন আক্কেলপুরে বিএনপি নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল: শোকজ, তদন্তের নির্দেশ বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল শেরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামগতিতে গৃহবধূ মীমের রহস্যজনক মৃত্যু: মামলার ৬ দিন পরও অধরা আসামিরা হাজিরহাটে ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও বাচ্চা বিতরণ ২০ বছর পর আবার খুলল জেএমবি প্রতিষ্ঠাতা শায়খ রহমানের সেই মাদ্রাসা ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতা প্রশিক্ষণের উদ্বোধন পাঁচবিবি সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশ ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

শাহজাদপুরে ভিজিডি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারী অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণের মুহূর্ত।
শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারী অসহায় পরিবারের মাঝে চাউল বিতরণের মুহূর্ত।

এইচ এম আলাউদ্দিন, ষ্টাফ রিপোর্টারঃ

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। এদিন ২০১ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহনগর ইউপি প্রশাসক মোঃ রবিউল রানা, ট্যাগ অফিসার জনাব আব্দুর রহিম, ইউপি সচিব মিলন চন্দ্র ঘোষ, ইউপি সদস্য মোঃ জনাব আলী, শাহাদৎ হোসেন, আক্তার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি খাতুন ও মনজুয়ারা খাতুন প্রমুখ।

ট্যাগ অফিসার আব্দুর রহিম জানান, “কার্ডধারীদের শতভাগ পরিচয় যাচাই করে, টিপসহি গ্রহণের পর চাউল বিতরণ করা হয়েছে।”

এ প্রসঙ্গে ইউপি প্রশাসক মোঃ রবিউল রানা বলেন, “আমার দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নের ২০১ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আমি নিজে উপস্থিত থেকে আইডি কার্ড ও ছবির সঙ্গে মিলিয়ে চাউল বিতরণ করেছি। এর আগে মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সরেজমিন যাচাই-বাছাই করে উপকারভোগীদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করেছিলেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট