1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

রাণীনগরে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, খোয়া গেছে ৬ ভরি স্বর্ণালঙ্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে
রাণীনগরে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি—আলমারি ভেঙে খোয়া গেছে ৬ ভরি স্বর্ণালঙ্কার।
রাণীনগরে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি—আলমারি ভেঙে খোয়া গেছে ৬ ভরি স্বর্ণালঙ্কার।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে একটি বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার খট্রেশ্বর নাপিতপাড়া গ্রামের সুজিত সরকারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা আলমারির ড্রয়ার ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে পরিবারের সবাই পার্শ্ববর্তী নিজামপুর গ্রামে হরিবাসর দেখতে যান। বিকেলে ফিরে এসে তারা দেখতে পান, বাড়ির আলমারির একাধিক ড্রয়ার ভাঙা অবস্থায় পড়ে আছে এবং সেগুলো থেকে স্বর্ণালঙ্কার উধাও। চুরির ঘটনায় পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন।

ভুক্তভোগী সুজিত সরকার জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় মেইন গেট তালাবদ্ধ করে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, চোরেরা বাড়ির পাশে থাকা কাঁঠাল গাছ বেয়ে ভেতরে প্রবেশ করে। এরপর সুযোগ বুঝে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তিনি রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের চুরি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। বিশেষ করে হাটবাজার, পূজা-পার্বণ ও জনসমাগমের সময় এ ধরনের অপরাধ বাড়ছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যেই ঘটনাস্থলে একজন কর্মকর্তা পাঠানো হয়েছে। তিনি আরও জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি এলাকাবাসী চোর চক্র দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট