1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

মধুপুরে ২ মাদকসেবীকে মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
মধুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
মধুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে দুই মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুন্ডুরা গ্রামে ইয়াবা ও হেরোইন সেবনের সময় তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পুন্ডুরা মধ্যপাড়া গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে আব্দুল হামিদ (৪৬) এবং গোলাবাড়ী গ্রামের মৃত গনী মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২৮)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের উপপরিদর্শক মোঃ রাশিদুল ইসলাম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট