1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক নালিতাবাড়ীর নন্নীবাজারে জামায়াতের নির্বাচনী জনসভা: গোলাম কিবরিয়াকে বিজয়ী করার আহ্বান

রাণীনগরে র‌্যাবের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
রাণীনগরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাণীনগরে র‌্যাব-৫ এর অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার রাতে সিপিসি-২, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি টহল দল উপজেলার হাসপাতাল গেট এলাকায় এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের ফাহাদ আলীর ছেলে সোহেল রানা (৩৮) এবং আনোয়ার হোসেনের ছেলে সোহাগ (২৫)। বিষয়টি র‌্যাব-৫ নাটোর ক্যাম্প নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, টহল দলের সদস্যরা রাণীনগর বাজারে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান যে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে হাসপাতাল গেট এলাকায় অবস্থান করছে। খবরের ভিত্তিতে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার দু’জনের বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট