1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

টঙ্গীতে পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি রুনাসহ ৪ গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
টঙ্গীতে পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি রুনা ও তার সহযোগীরা গ্রেফতার হয়।
টঙ্গীতে পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি রুনা ও তার সহযোগীরা গ্রেফতার হয়।

আশিকুর রহমান, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীর কেরানীর টেক বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি রুনা (৩০) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবিবার দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কেরানীর টেক বস্তির আব্দুল কাদিরের মেয়ে রুনা, ইসমাইলের ছেলে আলপিন ওরফে সুমন (২০), মৃত জাহিদুলের ছেলে তারেক (২০) ও আনোয়ারের ছেলে সুজন (৩৪)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রুনা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে টঙ্গী ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সহযোগীদের সঙ্গে আটক করা হয়।

স্থানীয়রা জানান, রুনা কেরানীর টেক বস্তির শীর্ষ মাদক কারবারি। তাদের অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেকে মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন। রুনার গ্রেফতারে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত অন্যান্য সহযোগীদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াহিদুজ্জামান বলেন, “গ্রেফতারকৃত রুনা টঙ্গী অঞ্চলের চিহ্নিত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব ও পশ্চিমসহ বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট