1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ আলীর বিশাল জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে
মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ আলীর জনসভায় উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণ।
মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. মোহাম্মদ আলীর জনসভায় উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণ।

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে মধুপুর উপজেলার গোলাবাড়ীতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রবিবার বিকেলে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

দুপুর হতেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা সভাস্থলে সমবেত হতে থাকে। বিকেলের মধ্যেই জনসভাটি এক জনসমুদ্রে পরিণত হয় এবং অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ওয়ার্ড পর্যায়ে জনসভা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী বলেন, “মধুপুর-ধনবাড়ী আসনে জনসাধারণ চায় স্থানীয় মানুষকে বিএনপি’র এমপি হিসেবে নির্বাচিত হতে। বিগত সময়ে নানা জেল, জুলুম-অত্যাচারসহ মামলার আসামী হয়ে জনগণের পাশে থেকেছি। দলীয়ভাবে আমাকে মনোনয়ন দিলে নির্বাচিত হলে মধুপুর-ধনবাড়ীর সকল সময় নানা উন্নয়নে পাশে থাকব, ইনশাআল্লাহ। বিএনপি’র ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে এলাকার জনগণকে সাথে নিয়ে কাজ চালিয়ে যাব।”

গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আজহারুল ইসলাম মুক্তার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিনজুর রহমান নান্নু। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট