1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রংপুর প্রেসক্লাবের সদস্যভূক্তিতে আর কোন বাঁধা নেই — নিষেধাজ্ঞা স্থগিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে
রংপুর প্রেসক্লাবের সদস্যভূক্তিতে নিষেধাজ্ঞা স্থগিতের পর সাংবাদিকদের মধ্যে স্বস্তি, নতুন সদস্য হওয়ার সুযোগ উন্মুক্ত।
রংপুর প্রেসক্লাবের সদস্যভূক্তিতে নিষেধাজ্ঞা স্থগিতের পর সাংবাদিকদের মধ্যে স্বস্তি, নতুন সদস্য হওয়ার সুযোগ উন্মুক্ত।

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার

রংপুর প্রেসক্লাবের সদস্যভূক্তির ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা ও নিম্ন আদালতের নিষেধাজ্ঞা অবশেষে স্থগিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এক আদেশে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেন। ফলে প্রেসক্লাবের নতুন সদস্যভূক্তির পথ সুগম হলো।

উল্লেখ্য, রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত ৩১ জন সদস্য দীর্ঘ ৩৪ বছর ধরে নতুন সদস্যপদ প্রদান প্রক্রিয়া আটকে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে, যা সমাজসেবা অধিদপ্তরের তদন্তেও প্রমাণিত হয়। এ কারণে সমাজসেবা অধিদপ্তর মোনাব্বর হোসেন মনা ও মেরিনা লাভলীর নেতৃত্বাধীন কমিটিকে অনুমোদন না দিয়ে বরখাস্ত করে প্রশাসক নিয়োগ দেয় প্রেসক্লাব পরিচালনার জন্য।

প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক চলতি বছরের ১৩ মে নতুন সদস্যভূক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করলে প্রায় দুই শতাধিক সাংবাদিক আবেদন করেন। তবে বরখাস্তকৃত সভাপতি মোনাব্বর হোসেন মনা ও সাধারণ সম্পাদক মেরিনা লাভলী আদালতের শরণাপন্ন হয়ে সদস্যভূক্তি প্রক্রিয়ার ওপর নিষেধাজ্ঞা আদায় করেন।

পরে প্রেসক্লাব প্রশাসনের পক্ষ থেকে আপিল করা হলে জেলা ও দায়রা জজ আদালত নিম্ন আদালতের নিষেধাজ্ঞা স্থগিত করেন এবং মূল মামলার শুনানির জন্য আগামী ৫ অক্টোবর তারিখ ধার্য করেন।

এতে প্রেসক্লাব প্রশাসকের পক্ষে শুনানিতে অংশ নেন জিপি একরামুল হক ও অতিরিক্ত জিপি এম এ আবু বকর সিদ্দিক বাচ্চু।

আদালতের এই আদেশের ফলে দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা রংপুর প্রেসক্লাবের সদস্যভূক্তি কার্যক্রম নতুনভাবে শুরু করার আর কোনো বাঁধা রইলো না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট