1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

ব্যানার-ফেস্টুন নয়, জনগণের সাথে সরাসরি যোগাযোগে বিশ্বাসী: জামায়াত নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
টঙ্গীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত নেতা নজরুল ইসলাম।
টঙ্গীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত নেতা নজরুল ইসলাম।

আশিকুর রহমান, গাজীপুর :
গাজীপুরের টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা শাখা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব চেরাগআলীস্থ জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, সেক্রেটারি আবু রায়হানসহ মহানগর ও থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যরা। সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার আলী ও সাধারণ সম্পাদক কালিমুল্লা ইকবাল প্রমুখ।

জামায়াত নেতা নজরুল ইসলাম বলেন, তাদের দল প্রচারণা বা ব্যানার-ফেস্টুন নির্ভর রাজনীতিতে বিশ্বাসী নয়। “আমাদের মূল শক্তি কর্মীদের আদর্শিক চেতনা, সাংগঠনিক কাঠামো ও জনগণের সাথে সরাসরি যোগাযোগ”—মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিদ্যমান একক সদস্যভিত্তিক নির্বাচনী ব্যবস্থায় ছোট ও মধ্যম আকারের রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হয়। এজন্য তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর দাবি জানান, যাতে ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন বণ্টন সম্ভব হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব তৈরি হলে প্রকৃত চিত্র বিকৃত হয় এবং জনগণের আস্থা কমে যায়। তাই রাজনীতি ও প্রশাসনের সব অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তারা।

অপ-সাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও জোর দেন বক্তারা। সাংবাদিক নেতৃবৃন্দ জামায়াতের সহযোগিতা কামনা করেন এবং জামায়াত নেতারা সাংবাদিকদের গঠনমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।

সভা শেষে উভয় পক্ষ সাংবাদিকতা পেশার মানোন্নয়ন ও জনস্বার্থে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট