1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে
চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক করে আদালতে প্রেরণের দৃশ্য।
চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক করে আদালতে প্রেরণের দৃশ্য।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর চাটখিল থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার সাহাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন আলম তার একমাত্র ছেলে সাইফুল ইসলাম কর্তৃক মা ও স্ত্রীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে আদালত আসামি আলমগীর হোসেন ভূঁইয়া ও তার স্ত্রী মাহমুদা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এ মামলায় পুলিশ আলমগীর হোসেন ভূঁইয়া (৫৩) এবং তার স্ত্রী মাহমুদা বেগমকে গ্রেফতার করে।

অন্যদিকে রামনারায়নপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে সিআর-১৫২/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি আলো রানী নাথকে গ্রেফতার করে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার দুপুরে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট