1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক

নান্দাইলে ৬০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ ও আগুনে ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
নান্দাইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে
নান্দাইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিংরইল ইউনিয়নের ফুলেরঘাট নরসুন্দা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন। অভিযানে নান্দাইল মডেল থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।

পরে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ হওয়া জালের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন বলেন, “দেশীয় মাছ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দ হওয়া জালগুলো প্রকাশ্যে বিনষ্ট করা হয়, এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট