1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

রংপুরে সাংবাদিক নির্যাতন মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে ‘মিট দ্যা পুলিশ কমিশনার’ কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে
রংপুরে সাংবাদিক নির্যাতন মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সমাজের মিট দ্যা পুলিশ কমিশনার কর্মসূচি পালন
রংপুরে সাংবাদিক নির্যাতন মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিক সমাজের মিট দ্যা পুলিশ কমিশনার কর্মসূচি পালন

শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার

সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ, নির্যাতন ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রংপুরে গণমাধ্যমকর্মীরা ‘মিট দ্যা পুলিশ কমিশনার’ কর্মসূচি পালন করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পুলিশ কমিশনার কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ঘটনার আট দিন অতিবাহিত হলেও মাত্র দুইজনকে গ্রেফতার করা হয়েছে। চারজনকে সাময়িক বদলি করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা ৭ দিনের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর সিটি প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

এসময় পুলিশ কমিশনার মো. মজিদ আলী সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, “সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের সাথে যা ঘটেছে তা মোটেও কাম্য নয়। জড়িতদের গ্রেফতারের পাশাপাশি অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে যেন কেউ সাংবাদিকদের উপর এ ধরনের ধৃষ্টতা দেখাতে না পারে, সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে রংপুর সিটি করপোরেশনে নিয়ে নির্যাতন করা হয়। পরে সাংবাদিকদের উপস্থিতিতে সিটি করপোরেশনের একদল কর্মকর্তা-কর্মচারী সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বাদলসহ সাংবাদিক সমাজ মামলা দায়ের করে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট