1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

দেওয়ানবাগী সুফিয়ানের মিথ্যা মামলায় সাংবাদিক সাইফুল ইসলাম খালাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে
চাটখিলের সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ দেওয়ানবাগী সুফিয়ানের মিথ্যা মামলায় আদালতের রায়ে খালাস পান।
চাটখিলের সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ দেওয়ানবাগী সুফিয়ানের মিথ্যা মামলায় আদালতের রায়ে খালাস পান।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ দেওয়ানবাগী শাহ সুফিয়ানের দায়ের করা মিথ্যা মামলায় আদালত খালাস প্রদান করেছে।

আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২য় আদালতের বিচার মুহাম্মদ সাইফুল ইসলাম মামলায় রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২৭ জুন ২০২১ সালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের আবদুল মজিদ মেম্বারের বাড়িতে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী আলী হোসেন, তার স্ত্রী ও সন্তানরা।

সংবাদ কভার করার সময় সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ সহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়ানবাগী শাহ সুফিয়ান নিজেকে ব্রিটিশ নাগরিক পরিচয় দিয়ে সংবাদ প্রচার না করার জন্য প্রলোভন দেখান। কিন্তু সাংবাদিকেরা আদালতের নির্দেশনা অমান্য করে সংবাদ প্রচার করেন। ক্ষিপ্ত হয়ে দেওয়ানবাগী শাহ সুফিয়ান ২৯ জুন ২০২১ তারিখে সাংবাদিকদের বিরুদ্ধে দায়রা ৩৩৮/২২ নং মিথ্যা মামলা দায়ের করেন।

আইনজীবী হুমায়ুন কবির শিশির জানান, দীর্ঘদিনের বিচার কার্য শেষে আদালত মামলাটিকে মিথ্যা ও ভিত্তিহীন বিবেচনা করে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদকে খালাস প্রদান করেন।

নোয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২য় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ আলী শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট