1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বেহাল অবস্থা কলসকাঠী বাজারের, উন্নয়নের অভাবে ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতারা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
বরিশালের বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী কলসকাঠী বাজারের বেহাল চিত্র, উন্নয়নের অভাবে দুর্ভোগে ভোগা ক্রেতা-বিক্রেতারা।
বরিশালের বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী কলসকাঠী বাজারের বেহাল চিত্র, উন্নয়নের অভাবে দুর্ভোগে ভোগা ক্রেতা-বিক্রেতারা।

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী কলসকাঠী বাজার দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে পড়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক তদারকির অভাবে এ বাজার এখন এলাকাবাসীর জন্য দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বাজারে নোংরা আবর্জনা যেখানে-সেখানে ফেলে রাখা হয়, ফলে চারদিকে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। নামমাত্র ড্রেন থাকলেও তা অপরিচ্ছন্ন থাকায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরেও গন্ধ ছড়িয়ে পড়ে। বর্ষার সময় ড্রেন উপচে রাস্তায় পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা।

এছাড়া বাজারে ইজারাদার কর্তৃক নিয়মিত টোল আদায় করা হলেও স্থায়ীভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু ব্যবসায়ী। রাস্তার ওপর দোকানের সামনে মালামাল রেখে ব্যবসা করায় পথচারী ও ক্রেতারা চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর কলসকাঠী গরুর হাট থেকে লাখ লাখ টাকা রাজস্ব আয় হলেও কোনো উন্নয়ন হয় না। সামান্য বৃষ্টিতেই হাটে কাদামাটির স্তূপে পরিণত হয়, ফলে ক্রেতা-বিক্রেতারা সীমাহীন দুর্ভোগে পড়েন।

তদুপরি নির্দিষ্ট পার্কিং স্পট না থাকায় সদর রোডে রিকশা, ভ্যান, অটো ও মোটরসাইকেল এলোমেলোভাবে দাঁড় করানো হয়। এতে যানজট সৃষ্টি হয়ে পথচারীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন।

এলাকাবাসী দ্রুত বাজার সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট