1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

চাটখিলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
চাটখিল উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হওয়া দেশীয় পাইপগান ও কার্তুজ
চাটখিল উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হওয়া দেশীয় পাইপগান ও কার্তুজ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে চাটখিল থানার এসআই (নিরস্ত্র) নুর মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। পুলিশের সূত্রে জানা যায়, চাটখিল থানা পুলিশ ও কুমিল্লা সেনানিবাসের ১৭ ফিল্ড রেজিমেন্টের মেজর মোঃ রাহাত হোসেনের তত্ত্বাবধানে চাটখিল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার রুহিতখালী (ঘোগার বাড়ি) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নুর আলমের (২৭) বসতঘরের পেছনের একটি লাকড়ি ঘরের ভেতর থেকে দেশীয় তৈরি পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় চাটখিল থানায় আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর ১৯(এ) ধারায় একটি মামলা হয়েছে। চাটখিল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট