1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

জমকালো আয়োজনে দৈনিক রাজশাহীর আলো’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে দৈনিক রাজশাহীর আলো’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান
রাজশাহীতে দৈনিক রাজশাহীর আলো’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

“সত্যের সন্ধানে” শ্লোগানকে ধারণ করে রাজশাহীর বহুল প্রচারিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, গুণিজন সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমান। সঞ্চালনা করেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মীর তোফায়েল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, অবসরপ্রাপ্ত বিচারক মো. আরেফিন, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক লায়ন্স ডা. এ. এম. এ. মানান, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহাবুদ্দিন এবং রাজশাহী প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি আবু কাওসার মাখন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহীর আলো’র নির্বাহী সম্পাদক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি (নিরো), রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি মোস্তফিজ রকি, মোহনপুর মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শাহিন সাগর, মহানগর জাসাস সভাপতি এ্যাড. রজব আলীসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা দৈনিক রাজশাহীর আলো পত্রিকার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে পাঠকের আস্থা অর্জন করে যাবে।

অনুষ্ঠান শেষে কেক কাটা, গুণিজন সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট