1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রংপুরে ডেল্টা টাইমস পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
রংপুরে ডেল্টা টাইমস পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কেক কাটা ও অতিথিদের উপস্থিতি
রংপুরে ডেল্টা টাইমস পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কেক কাটা ও অতিথিদের উপস্থিতি

শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার

রংপুরে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের সুমি কমিউনিটি সেন্টারে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও ডেল্টা টাইমসের জেলা প্রতিনিধি রবিন চৌধুরী রাসেল, বাংলাদেশ প্রেসক্লাবের বিভাগীয় সাধারণ সম্পাদক ও দৈনিক জয়সাগর পত্রিকার ব্যুরো প্রধান এনামুল হক স্বাধীন, নবচেতনা রংপুর জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক এসএম জাকির হোসাইন, দৈনিক দাবানল পত্রিকার সহকারী বার্তা সম্পাদক মাসুদুর রহমান রাজ, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ও একুশে সংবাদ জেলা প্রতিনিধি সাকিব উদ্দিন, ৭১ সংবাদ ডটকমের সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, দৈনিক গণআলো পত্রিকার আখতারুজ্জামান, ডেইলি প্রেজেন্ট টাইমসের জেলা প্রতিনিধি আল শাহারিয়ার জিম, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি নুরুজ্জামানসহ স্থানীয় সাংবাদিকরা।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়ে গেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হলে তথ্য সংগ্রহে সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। অনেক সময় সংবাদকর্মীদের কাজে গেলে অযথা বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়, যা এড়িয়ে চলতে হবে।

শেষে অতিথিরা ডেল্টা টাইমস পত্রিকার সাফল্য কামনা করেন এবং আগামীর পথচলায় আরও দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট