1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাকেরগঞ্জে বিজয়া দশমীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মাহমুদ হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে বিজয়া দশমীর পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি নেতা মাহমুদ হোসেন।
বাকেরগঞ্জে বিজয়া দশমীর পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি নেতা মাহমুদ হোসেন।

শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীর দিনে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট ব্যাংকার ও বিএনপি’র পেশাজীবী সংগঠনের নেতা মো. মাহমুদ হোসেন এফসিএ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কলসকাঠীসহ উপজেলার একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

এর আগে তিনি ভরপাশা দেবালয় পূজা মণ্ডপ, কালিগঞ্জ সর্বজনীন পূজা মণ্ডপ, বাকেরগঞ্জ বন্দর সার্বজনীন পূজা মণ্ডপ, সাহেবগঞ্জ সার্বজনীন পূজা মণ্ডপ, নাথবাড়ী সার্বজনীন পূজা মণ্ডপ, বড়বাড়ি সার্বজনীন পূজা মণ্ডপ, কুন্ডবাড়ি সার্বজনীন পূজা মণ্ডপ ও ভারপাশা মুখার্জি বাড়ি পূজা মণ্ডপসহ বিভিন্ন স্থানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট