1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

শেরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
শেরপুরে আড়াই আনী জমিদার বাড়ির পুকুরে প্রতিমা বিসর্জন উপলক্ষে শারদীয় দুর্গোৎসব উদযাপন।
শেরপুরে আড়াই আনী জমিদার বাড়ির পুকুরে প্রতিমা বিসর্জন উপলক্ষে শারদীয় দুর্গোৎসব উদযাপন।

শেরপুর প্রতিনিধি :
শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় শেষ হয়েছে। জেলা শহরের গোপালবাড়ী এলাকার আড়াই আনী জমিদার বাড়ির পুকুর প্রাঙ্গণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়।

বৃষ্টিস্নাত বিকেলে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমাগুলি শোভাযাত্রার মাধ্যমে আনা হয়। ঢাক-ঢোল ও বাদ্যি-বাজনার মধ্যে প্রতিমাগুলো একে একে পুকুরে বিসর্জন দেওয়া হয়। এসময় বিপুলসংখ্যক মানুষ বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।

প্রতিমা বিসর্জন শেষে সনাতন ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বিকেলে গোপালবাড়ী নাট মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নারীদের সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়, যেখানে নারীরা একে অপরের গালে ও মুখে সিঁদুর লাগিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য পুকুর প্রাঙ্গণের চারপাশে অবস্থান নেন। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।

শেরপুর শহরের এই প্রতিমা বিসর্জন ও সিঁদুর খেলার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিটি বছর এই অনুষ্ঠান ধর্মীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট